• অপরাধ

    লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

      প্রতিনিধি 28 October 2025 , 1:43:23 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো. আজাদ ইসলাম (২০)।

    বিজ্ঞাপন

    ডিসি তালেবুর রহমান জানান, রোববার (২৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও বলেন, অভিযানে তিনজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার তিন পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে, আর বাকি ১০ জনকে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ