• রাজনীতি

    বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে

      প্রতিনিধি 28 October 2025 , 12:44:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জনগণের ভোটে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে যুব সমাজের চিন্তা, আকাঙ্ক্ষা ও ক্ষমতা বিবেচনায় একটি আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

    সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার ধামরাইয়ে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এই মন্তব্য করেন।

    ধামরাই উপজেলা চত্বর থেকে মুরাদের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

    বিজ্ঞাপন

    এই শোভাযাত্রায় আরও অংশ নেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

    ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুরাদ বলেন, ‘তারুণ্যের ভাবনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বির্নিমাণের যে স্বপ্ন দেখছেন, তা তিনি ৩১ দফায় ধারণ করেছেন। আগামীতে একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে। যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে। তরুণ-যুবকদের ভাবনা, তাদের রাজনৈতিক ভাবনাকে, তাদের চিন্তা-চেতনাকে আমরা ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান