• রাজনীতি

    ওমরাহ শেষে লন্ডনে ফিরেই দেশের ফ্লাইট ধরবেন তারেক রহমান

      প্রতিনিধি 26 October 2025 , 5:33:33 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ওমরাহ পালন। (ফাইল ছবি)
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আগামী নভেম্বরের শেষ দিকে সপরিবারে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে তিনি লন্ডনে ফেরার পর বাংলাদেশের ফ্লাইট ধরবেন। রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০-২১ তারিখের দিকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ওমরাহ শেষে আবার লন্ডনে ফিরবেন। এরপর নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। তবে চূড়ান্ত ফ্লাইটের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

    বিজ্ঞাপন

    অপরদিকে, তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, সম্ভাব্য ২৩ নভেম্বরের মধ্যে দেশে ফেরা ধরা হয়েছে, এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া, জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আসারও আশা করা হচ্ছে।

    জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২, অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম