• চাকরি

    পটুয়াখালী জেলার সকল ইউনিয়ন পরিষদে নিয়োগ

      প্রতিনিধি 25 October 2025 , 5:40:55 প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী জেলার একটি ইউনিয়ন পরিষদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পটুয়াখালী জেলার সকল ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ৭৪ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনপত্র জমার শেষ সময় ২৬ অক্টোবর। যা অফিস চলাকালীন জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে।

    এক নজরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫: প্রতিষ্ঠানের নাম-জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, চাকরির ধরণ-সরকারি, প্রকাশের তারিখ-৮ অক্টোবর, পদ-১টি, লোকবল-৭৪ জন, অফিশিয়াল ওয়েবসাইট https://www.patuakhali.gov.bd/

    বিজ্ঞাপন

    পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা (বেতন–ভাতার ৭৫ শতাংশ সরকার কর্তৃক এবং ২৫ শতাংশ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয়।) গ্রেড: ১৬ (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী) বয়সসীমা: আবেদন গ্রহণের শেষ তারিখে (২২ অক্টোবর ২০২৫) প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

    শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ গতি থাকতে হবে।

    আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা কপি জেলার ওয়েবসাইট (www.patuakhali.gov.bd)–এর নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান