• রাজনীতি

    নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

      প্রতিনিধি 24 October 2025 , 8:12:26 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন’ বলে জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ‘এ ছাড়া তারেক রহমান নিজেও নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন’।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন আরও বলেন ‘আমাদের দলের নির্বাহী প্রধান তারেক রহমান আগামী মাসের (নভেম্বর) মধ্যেই দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেবেন।’

    সম্প্রতি-বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারেও তারেক রহমান জানান, তিনি খুব শিগগির দেশে ফিরবেন। সেই ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

    বিজ্ঞাপন

    দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরতে চান তিনি। বিএনপির প্রার্থী বাছাই, নির্বাচনি কৌশল ও ভবিষ্যৎ সরকার গঠনের প্রস্তুতিতে সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান।

    এ দিকে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকেই তারেক রহমান ফের আলোচনায় আসেন। ইতোমধ্যে সব মামলায় তিনি খালাস পেয়েছেন।

    উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হওয়ার পর ২০০৮ সালে লন্ডনে যান তারেক রহমান। এরপর গত ১৭ বছরে তিনি আর দেশে ফেরেননি। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় এবং ৫টি মামলায় সাজা দেয়া হয়। এমনকি তার বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল বিগত পতিত সরকারের সময়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ