• সর্বশেষ

    গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন: শামসুজ্জামান দুদু

      প্রতিনিধি 22 October 2025 , 6:57:09 প্রিন্ট সংস্করণ

    ন্যাশনাল লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে’। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সবকিছুই শেষ হয়ে গেছে-এভাবে ভাবা ঠিক হবে না’। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে একই ঐক্য-সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা নিজের দল যেমন ধ্বংস করেছেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্র, নীতি-নৈতিকতা ও আদর্শকেও ধ্বংস করেছেন। তিনি নির্বিচারে হত্যা ও গণহত্যা চালিয়েছেন-দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। দেশের এমন কোনো ব্যাংক নেই যেখান থেকে তিনি ও তার পরিবার লুটপাট করেননি’।

    শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানা ষড়যন্ত্র আছে, দেশি-বিদেশি ষড়যন্ত্রও চলছে। পার্শ্ববর্তী একটি দেশ হত্যাকারী ও লুটেরাদের আশ্রয় দিচ্ছে। তাই যেমন ঐক্যবদ্ধভাবে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, তেমনি ঐক্যবদ্ধভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দেবেন। দেশবাসী বিশ্বাস করে-ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’।

    লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তৃতা করেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময় 4:23 PM রমাদান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি খেলাফত মজলিসের 4:09 PM একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার