• রাজনীতি

    জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যা থাকবে না: গোলাম পরওয়ার

      প্রতিনিধি 20 October 2025 , 6:47:59 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের ও জমি দখল করে না, অবৈধ বালু উত্তোলন করে না। এ জন্য জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যা, দুর্নীতি ও লুটপাট থাকবে না। তাই এবার সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

    বিজ্ঞাপন

    সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামীর সেক্রেটারি আরও বলেন, ‘কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকাতে হবে। সারা দেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে তা সারাদেশে পৌঁছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম-খুন মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়’।

    তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

    এ ছাড়াও সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন ও সাতক্ষীরা শহর শাখা শিবিরের সভাপতি আল মামুনসহ অন্যরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:27 PM শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ 8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি 7:32 PM জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি 4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত 3:53 PM ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত 3:17 PM বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান 2:29 PM হাসান জাহাঙ্গীর সাথে বিয়ের গুঞ্জনে বিরক্ত মৌসুমী 2:17 PM নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১ হাজার ২০০ অতিথি