• বিনোদন

    আসলে আমাদের ডিভোর্স হয়নি,নিয়মিত যোগাযোগ হচ্ছে: মাহিয়া মাহি

      প্রতিনিধি 18 October 2025 , 6:27:05 প্রিন্ট সংস্করণ

    মাহিয়া মাহি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
    মাহিয়া মাহি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। তবে কয়েক দিন আগে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় মাহি।

    সামাজিক মাধ্যমে সেই ছবি দেখে ভক্তদের প্রশ্ন- তাহলে কি এক হলেন মাহি-রাকিব? এ নিয়ে মাহির বক্তব্য হলো- ‘আমাদের বিচ্ছেদই হয়নি।’

    সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’

    বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে। তখন তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।’

    বিজ্ঞাপন

    তার ওই বক্তব্য এবং বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে মাহি বলেন, ‘সে সময় রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

    বিয়ের পর রাকিব সরকারের সঙ্গে তোলা ছবি নিয়মিত শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ভালোবাসার ইমোজি দিয়ে মাহি লিখেন, ‘মাশা আল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকার।

    ছবিটি সম্পর্কে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’

    ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। ধুমধাম করে সেই বিয়ে হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টেকে পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী মাহি। দেড় বছর আগে রাকিবের সঙ্গে বিচ্ছেদ কথা জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের