• জাতীয়

    ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯

      প্রতিনিধি 18 October 2025 , 5:56:24 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

    এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

    এদিকে গত এক দিনে সারা দেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত 3:18 PM সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 3:12 PM পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত! 3:01 PM কমেছে লেবুসহ নিত্যপণ্যের দাম 2:39 PM ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী 2:15 PM ভূমিকম্প আবারও 2:09 PM মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ 1:10 PM দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের 1:06 PM পাক-আফগান সংঘর্ষ: উত্তেজনা হ্রাসের আহ্বান গুতেরেসের 1:01 PM গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী