• খেলা

    লালবাগ কেল্লায় উন্মোচিত হলো ওয়ানডে ট্রফি

      প্রতিনিধি 17 October 2025 , 1:21:38 প্রিন্ট সংস্করণ

    লালবাগ কেল্লায় দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও শাই হোপের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়।
    লালবাগ কেল্লায় দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও শাই হোপের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অফিসিয়াল ট্রফি উন্মোচন করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মুঘল স্থাপত্যের উল্লেখযোগ্য স্থাপনা ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও শাই হোপের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়।

    বিজ্ঞাপন

    শুক্রবার লালবাগ কেল্লার সুপরিচিত পরী বিবির মাজারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি উন্মোচন সিরিজের শুরুতেই ভিন্ন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এই আয়োজনটি করা হয়। এর মূল লক্ষ্য দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।

    বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ