• শিরোনাম

    চট্টগ্রামে আগুন: ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী-বিজিবি

      প্রতিনিধি 16 October 2025 , 6:50:52 প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রামে ‘অ্যাডামস ক্যাপ’ কারখানায় আগুন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামে ‘অ্যাডামস ক্যাপ’ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটসহ বাংলাদেশ নৌবাহিনীর ৫টি ইউনিট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ দিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুন।

    বিজ্ঞাপন

    আইএসপিআর জানায়, চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট। এর আগে দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড, আগ্রাবাদ, বায়েজিদ ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপর তলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, এ রিপোর্ট লেখা পর্যন্ত সেটি জানা সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ