• আন্তর্জাতিক

    খাইবার প্রদেশে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত

      প্রতিনিধি 16 October 2025 , 5:52:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তাদের গণমাধ্যম শাখা আইএসপিআর।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

    বিজ্ঞাপন

    আইএসপিআরের ভাষ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়।

    দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

    একইভাবে, বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় এখনও ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি অভিযান চলছে।

    আইএসপিআর জানায়, সন্ত্রাসবিরোধী অভিযান ‘আজম-এ-ইস্তেহকাম’–এর অংশ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ। এই অভিযান অব্যাহত থাকবে। সূত্র: জিও নিউজ

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:51 PM জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার দিকে যাচ্ছে এনসিপি 4:14 PM পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি ও আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী! 3:29 PM ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হলো ফার্নেস তেলের দাম 3:19 PM শিক্ষকদের দাবি বাস্তবায়নে কাজ শুরু, আর রাজপথে নামতে হবে না 3:01 PM ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ 2:51 PM শেরপুর-৩ এ পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে 2:25 PM রমজানে ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা 2:00 PM শেখ হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 12:55 PM মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন 12:45 PM ৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয়