• জাতীয়

    আরও দুর্বল বাংলাদেশের পাসপোর্ট

      প্রতিনিধি 15 October 2025 , 6:04:13 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশের অবস্থান ছিল ৯৪ তম
    বাংলাদেশের অবস্থান ছিল ৯৪ তম
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০০তম, সবশেষ সূচকে যা ছিল ৯৪তম।

    গত ২০ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠনের (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এ সূচক প্রকাশ করা হয়।

    পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। সেখানে দেখা যায়, তালিকার ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০ তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে উত্তর কোরিয়া।

    বাংলাদেশে পরে আছে যথাক্রমে নেপাল, সোমালিয়া, পাকিস্তান ও ইয়েমেন (যৌথভাবে ১০৩তম), ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান।

    তিন মাস পর পর এই তালিকা প্রকাশ করল হেনলি অ্যান্ড পার্টনার্স। সবশেষ তালিকাটি প্রকাশিত হয়েছিল গত জুলাই মাসে। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪ তম।

    এ তালিকায় শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। চতুর্থ অবস্থানে আছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম অবস্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস।ষষ্ঠ অবস্থানে আছে গ্রিস, হাঙ্গেরি, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল এবং সুইডেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম