• আন্তর্জাতিক

    গাজায় সহায়তা সরবরাহে ইসরাইলের নতুন বাধা

      প্রতিনিধি 15 October 2025 , 2:27:22 প্রিন্ট সংস্করণ

    গাজায় সহায়তা সরবরাহে ইসরাইলের নতুন বাধা
    গাজায় সহায়তা সরবরাহে ইসরাইলের নতুন বাধা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস আরও চার জিম্মির মরদেহ হস্তান্তর করলেও গাজায় মানবিক সহায়তা সরবরাহে নতুন বাধা তৈরি করেছে ইসরাইল। হত্যা করা হয়েছে অন্তত ৯ ফিলিস্তিনিকে। এমন অবস্থায় হামাসকে নিরস্ত্রীকরণে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    গাজা সিটিতে রেডক্রসের কাছে হস্তান্তর করা চার জিম্মির মরদেহ বুধবার ভোরে ইসরাইলের তেল-আবিবে পৌঁছায়। মরদেহগুলো পরীক্ষার জন্য ন্যাশনাল সেন্টার ফর ফরেনসিক মেডিসিন ভবনে রাখা হয়েছে। এনিয়ে, জিম্মিদের মধ্যে জীবিত ২০ জনের সবাইকে এবং ৮টি মরদেহ হস্তান্তর করলো হামাস। ধারণা করা হচ্ছে, আরও ২০টি মরদেহ হামাসের কব্জায় আছে।

    বিজ্ঞাপন

    এদিকে, যুদ্ধবিরতির অগ্রগতির মধ্যে অন্তত ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। থামেনি পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস করে ফিলিস্তিনিদের উচ্ছেদে দখলদার সেনা আর অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীদের কার্যক্রম। গাজার জন্য ত্রাণ সরবরাহ অর্ধেকে নামাতে রাফাহ সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল। প্রতিশ্রুত ৬০০’র পরিবর্তে ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজায় উদ্দেশে ছাড়তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসব ঘটনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আর যুদ্ধবিরতি ঝুঁকিতে ফেলার পাঁয়তারা বলেছে হামাস।

    এদিকে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অবিলম্বে সাড়া দেওয়ার জন্য হামাসকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বেচ্ছায় অস্ত্র না ছাড়লে শক্তি প্রয়োগে বাধ্য করতে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল