• আন্তর্জাতিক

    শেহবাজের সামনেই মোদীর প্রশংসা ট্রাম্পের

      প্রতিনিধি 14 October 2025 , 7:36:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারত এবং এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মোদিকে (নাম উচ্চারণ না করে) নিজের ‘ খুব ভালো বন্ধু’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

    গাজায় ইসরাইল-হামাস সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর মিশরে বিশ্বনেতাদের এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় ট্রাম্প মঞ্চ থেকে বলেন, তিনি মনে করেন ‘ভারত এবং পাকিস্তান খুব সুন্দরভাবে একসাথে বসবাস করবে’।

    বিজ্ঞাপন

    মঞ্চে ট্রাম্প তার পেছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে তাকিয়ে বলেন, ‘ভারত একটি দুর্দান্ত দেশ। আমার একজন খুব ভালো বন্ধু দেশটির শীর্ষ পর্যায়ে আছেন এবং তিনি দুর্দান্ত কাজ করছেন।’

    ‘আমার মনে হয় পাকিস্তান এবং ভারত খুব সুন্দরভাবে একসাথে বসবাস করবে’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

    এর আগে শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে, ট্রাম্প পাক প্রধানমন্ত্রীকে সমাবেশে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানান।

    এসময় শেহবাজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নিরলস প্রচেষ্টার’ কারণেই মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হয়েছে।

    তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে এবং তারপর যুদ্ধবিরতি অর্জনে (গাজায়) অসামান্য এবং অসাধারণ অবদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী