• সর্বশেষ

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ

      প্রতিনিধি 14 October 2025 , 2:33:47 প্রিন্ট সংস্করণ

    ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের
    ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই অবরোধের সময় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে পদ্মা সেতুতে যান চলাচল।

    এর আগে, সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকাল ১০টার পর থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে তারা।

    বিজ্ঞাপন

    এর ফলে, সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় ৩০ মিনিটের জন্য। টোল প্লাজার সামনে আটকা পরে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    আন্দোলনে জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আজকে আমরা একঘণ্টার কর্মসূচি দিয়েছি। যদি সরকার আমাদের দাবি প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার না করে, তাহলে পরবর্তীতে পদ্মা সেতু সম্পূর্ণ ব্লক করে রাখা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ