• শিরোনাম

    মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

      প্রতিনিধি 13 October 2025 , 9:31:28 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

    রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

    বিজ্ঞাপন

    সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM শাশুড়ির উপহার পেলেন রাশমিকা 1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর 12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি 12:30 PM খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক 12:10 PM ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’ 11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী