• বাণিজ্য

    চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি শিগগির

      প্রতিনিধি 12 October 2025 , 6:48:45 প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম বন্দর
    চট্টগ্রাম বন্দর
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ৩০ বছর এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও বে টার্মিনাল ২৫ বছর মেয়াদে পরিচালনার জন্য বিদেশি কম্পানিগুলোর কাছে দিতে যাচ্ছে সরকার। বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর করবে সরকার।

    রবিবার (১২ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।

    ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী এবং বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘২০২০ সালে সরকার চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করে। তাদের প্রতিবেদন সরকার ছয় মাস আগে পেয়েছে।’ কনসালটেন্টের সুপারিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

    নৌপরিবহন সচিব বলেন, দেশের শিপিং ও জাহাজ নির্মাণ খাতের প্রধান বাধাগুলো দূর করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে।

    যাতে খাতটির দক্ষতা, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনা আরও বাড়ানো যায়।
    তিনি বলেন, মন্ত্রণালয় ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে, যাতে কার্যক্রম আরও সহজ ও ব্যবসাবান্ধব হয়।

    নৌপরিবহন সচিব বলেন, ‘শিপিং খাত বর্তমানে সিন্ডিকেট, কাঁচামালের উচ্চ মূল্য, অর্থায়নের জটিলতা এবং বন্দর সক্ষমতার সীমাবদ্ধতাসহ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।’

    তিনি আরো বলেন, জাহাজ নিবন্ধন ও বিক্রির অনুমোদন প্রক্রিয়া সহজ করার পদক্ষেপও নেওয়া হচ্ছে।

    ভবিষ্যতে এসব অনুমোদন নৌপরিবহন অধিদপ্তর থেকেই দেওয়া হবে, মন্ত্রণালয়ে আনার প্রয়োজন হবে না

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম