• জাতীয়

    রবিবার থেকে লাগাতার আন্দোলন

      প্রতিনিধি 11 October 2025 , 6:35:17 প্রিন্ট সংস্করণ

    ছবি - সংগৃহীত
    ছবি - সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুই দাবি আদায়ে আগামীকাল রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষকদের দাবিগুলো হলো—বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ এবং মেডিক্যাল ভাতা ১৫০০ টাকা করা।জানা যায়, কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইতিমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষকরা। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি সাংবাদিকদের বলেন, রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    বিজ্ঞাপন

    অনেক শিক্ষক-কর্মচারী ইতিমধ্যে ঢাকায় এসেছেন। আগামীকাল প্রেস ক্লাব এলাকা শিক্ষক-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে উঠবে।
    এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের এক চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। ভাড়া বৃদ্ধির পরিপত্র ৫ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

    তবে ওই পরিপত্র প্রত্যাখ্যান করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান শিক্ষক-কর্মচারীরা।
    প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ করে। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি করেন শিক্ষক নেতারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম