• সর্বশেষ

    মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

      প্রতিনিধি 11 October 2025 , 5:37:18 প্রিন্ট সংস্করণ

    মাগুরায় গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু
    মাগুরায় গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গোসল করতে নেমে মাগুরার মহম্মদপুর উপজেলায় একসাথে তিন কন্যাশিশু ডুবে মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেরার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হল-চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) ও মোহাম্মদ তরিকুলের মেয়ে তানহা (৯)।

    পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে শিশু তিনটি বেরিয়ে যায় । পরে দুপুর ২টার দিকে চাপাতলা খালের পানিতে তারা গোসল করতে নামে।

    খালে প্রচন্ড গভীরতা রয়েছে। এছাড়া, পানিতে প্রচুর স্রোত থাকায় শিশু তিনটি পানিতে ডুবে যায় ।

    বিজ্ঞাপন

    পানিতে পাট ধোয়ার কাজ করা কয়েকজন হঠাৎ জানতে পারেন একটি শিশু পানিতে ডুবে গেছে । পরে তারা তাকে খুঁজে পান এবং জানতে পারেন আরো দুটি শিশুকেও পাওয়া যাচ্ছেনা।

    এর পর লোকজন পানিতে নেমে তিনটি শিশুকেই উদ্ধার করেন। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুর রহমান তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

    শিশুদের প্রতিবেশীরা বলেন, শিশু তিনটিই সাঁতার জানতো। তবে পানিতে প্রচন্ড স্রোত থাকায় এবং গভীরতা বেশি হওয়ায় তারা ডুবে যায়।

    ঘটনাটি নিয়ে মুহুর্তেই এলাকা ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি