• সর্বশেষ

    কসবায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

      প্রতিনিধি 10 October 2025 , 7:53:56 প্রিন্ট সংস্করণ

    ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
    ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।

    শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি জওয়ানদের হাতে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ও চশমা।

    বিজ্ঞাপন

    এসব পণ্য কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

    তিনি বলেন, কসবার মঈনপুর বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ও চশমা জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। চোরাচালান রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার 2:14 PM বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান 2:09 PM পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী 1:55 PM শাশুড়ির উপহার পেলেন রাশমিকা 1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর 12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি