• জাতীয়

    বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহে জবি ছাত্রদল

      প্রতিনিধি 10 October 2025 , 4:35:08 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পক্ষ থেকে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।

    শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে পরীক্ষার্থীদের বাসে ওঠার আগে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান পরীক্ষার্থী যাত্রীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন।

    বিজ্ঞাপন

    এ সময় আবু বকর খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ বিসিএস পরীক্ষার্থীদের প্রতি বাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছি। আমরা চাই শিক্ষার্থী বান্ধব, ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে—যেখানে ভয় বা সন্ত্রাস নয়, থাকবে সহযোগিতা ও সৌহার্দ্য।

    ছাত্রদল থেকে জানা গেছে,শুক্রবারের এই উদ্যোগের মাধ্যমে জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও অনুষদের বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের যাত্রাপথে পানির বোতল ও হালকা খাবার সরবরাহ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের