• লাইফস্টাইল

    দাঁতের যত্ন নেয়া টুথপেস্ট খেলে ক্ষতির সম্ভাবনা কতটুকু?

      প্রতিনিধি 8 October 2025 , 6:12:08 প্রিন্ট সংস্করণ

    - দাঁতের যত্ন নেয়া টুথপেস্ট ও শিশু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দাঁতের যত্ন নেয়া টুথপেস্টে থাকা সোডিয়াম ফ্লোরাইড দাঁতের এনামেল শক্ত করতে সাহায্য ও ক্ষয় রোধ করে। তবে এটি একটি রাসায়নিক পদার্থ। যা অল্প পরিমাণে নিরাপদ হলেও, অতিরিক্ত হলে ক্ষতিকর। প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে দাঁত মাজন করা। কিন্তু অনেক সময় ছোট শিশুরা মজার স্বাদের কারণে টুথপেস্ট খেয়ে ফেলে। চলুন জেনে নিই টুথপেস্ট খেয়ে ফেললে ক্ষতির সম্ভাবনা কতটুকু?

    বিজ্ঞাপন

    প্রথমত; টুথপেস্ট অল্প পরিমাণে গিলে ফেললে সাধারণত কোনো সমস্যা হয় না। তবে অধিক পরিমাণে গিলে ফেললে পেটে ব্যথা, বমি, বমি ভাব ও অস্বস্তি হতে পারে। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত ফ্লোরাইড গ্রহণ করলে ফ্লোরোসিস হতে পারে। ফ্লোরাইড দাঁতের এনামেলকে মজবুত রাখে এবং ক্ষয় প্রতিরোধ করে। একই সঙ্গে ক্যাভিটি কমাতে সাহায্য করে। এ জন্য অধিকাংশ টুথপেস্টে এটি ব্যবহার করা হয়। যদি আপনার শিশু বেশি পরিমাণ টুথপেস্ট গিলে ফেলে বা অসুস্থ বোধ করে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবেন।

    এড়ানোর উপায়: বাবা-মায়েদের দায়িত্ব হলো সঠিক পরিমাণ টুথপেস্টের ব্যবহার নিশ্চিত করা। শিশুদের ব্রাশ করার সময় তত্ত্বাবধান করা। আরও খেয়াল রাখতে হবে-বয়স অনুযায়ী টুথপেস্ট ব্যবহার করতে হবে। ছোটদের জন্য কম ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট আনতে হবে। খুব ছোট শিশুর জন্য ফ্লোরাইডমুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। যতক্ষণ না তারা স্পষ্টভাবে থুতু ফেলতে শিখছে। এটি ক্রয়ের সময় লেবেল মনোযোগ দিয়ে পড়ুন। কারণ, শিশুদের কিছু টুথপেস্টে বেশি পরিমাণ ফ্লোরাইড থাকে। চেষ্টা করবেন টুথপেস্ট শিশুর নাগালে বাইরে রাখতে। শেষ কথা হলো-শিশুদের জন্য টুথপেস্টের পরিমাণ রাখুন একবারে সামান্য। যাতে করে শিশু শুধু দাঁত মাজনে উৎসাহিত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম