• অর্থনীতি

    সোনার নতুন দাম নির্ধারণ: প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা

      প্রতিনিধি 4 October 2025 , 10:16:57 প্রিন্ট সংস্করণ

    দেশের বাজারে সোনা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৫ অক্টোবর) থেকে সমন্বয়কৃত দামে বিক্রি হবে সোনা। ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের মূল্য ধরা হয়েছে, ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ ছাড়া নতুন দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।

    এর আগে শনিবার (৪ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে ভরি প্রতি টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাদের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা । আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

    বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে।

    চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪১ বার এবং কমানো হয়েছে ১৮ বার। গত বছর ২০২৪ সালে দেশজুড়ে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম হ্রাস করা হয়েছিল।

    অপরদিকে, দেশের বাজারে রুপার দাম পরিবর্তিত হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। একইভাবে, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯৬৩ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২২৮ টাকায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের