• আন্তর্জাতিক

    সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে: এফএও

      প্রতিনিধি 4 October 2025 , 3:45:01 প্রিন্ট সংস্করণ

    মূলত চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমার কারণে এই পতন ঘটেছে
    মূলত চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমার কারণে এই পতন ঘটেছে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ব খাদ্যমূল্য সেপ্টেম্বরে কিছুটা হ্রাস পেয়েছে। মূলত চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমার কারণে এই পতন ঘটেছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞাপন

    এফএওর খাদ্যমূল্য সূচক, আন্তর্জাতিকভাবে বাণিজ্য হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের মাসিক মূল্য পরিবর্তন পরিমাপ করে। সেপ্টেম্বরে এফএওর খাদ্যমূল্য সূচক গড়ে দাঁড়ায় ১২৮.৮ পয়েন্টে। আগের মাস আগস্টে সূচক ছিল ১২৯.৭ পয়েন্ট। যদিও গত বছরের একই সময়ের তুলনায় সূচক এখনো ৩ দশমিক ৪ শতাংশের বেশি।

    এফএওর আলাদা এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস ২.৯৭১ বিলিয়ন টনে উন্নীত করা হয়েছে। গত মাসে এই পূর্বাভাস ছিল ২.৯৬১ বিলিয়ন টন। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশের বেশি। এটি ২০১৩ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। মূলত গম, ভুট্টা ও চালের ভালো উৎপাদন প্রত্যাশার কারণে এই পূর্বাভাস বাড়ানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম