• রাজনীতি

    শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান

      প্রতিনিধি 4 October 2025 , 9:17:48 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের অংশ নেওয়াকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন। 

    শুক্রবার (৪ অক্টোবর) রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, ‘শহিদুল আলমের সাহসী পদক্ষেপ শুধু সংহতির প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন—বাংলাদেশের মানুষ কখনও অন্যায় ও নিপীড়নের কাছে মাথানত করে না।’

    পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামে বিএনপি সবসময় পাশে রয়েছে। বলেন, বিএনপি তার (শহিদুল আলম) সঙ্গে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আজীবন থাকবে।’ 

    উল্লেখ্য, সম্প্রতি মানবিক সহায়তা নিয়ে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন শহিদুল আলম। ইসরায়েলের বাধা সত্ত্বেও বিশ্বব্যাপী এই উদ্যোগকে শান্তিপ্রিয় মানুষের সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল