• আন্তর্জাতিক

    গাজা শহরের প্রধান রাস্তা বন্ধ, প্রয়োজনে বের হওয়া মানুষদের ফেরতে বাধা

      প্রতিনিধি 2 October 2025 , 9:26:59 প্রিন্ট সংস্করণ

    - গাজা শহর থেকে প্রয়োজনে বের হওয়া মানুষদের ফেরতে বাধা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার প্রধান সড়কে অবস্থান নিয়েছে। অপরদিকে, শহর ছাড়তে বাধ্য হওয়া মানুষদের ফেরত আসতে বাধা দিচ্ছে সৈন্যরা। এ ছাড়াও গাজা উপত্যকার প্রধান প্রবেশপথ বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিদেশি গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়, শহরের দক্ষিণ দিকে ইসরায়েলি বাহিনী রাস্তা কেটে সেখানে বালুর বস্তা ফেলে ও ট্যাঙ্ক বসিয়ে ব্যারিকেড তৈরি করেছে। যারা খাদ্য সংগ্রহের জন্য শহরের বাইরে গিয়েছেন, তাদের আর ফেরার অনুমতি দেয়া হচ্ছে না।

    বিজ্ঞাপন

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ত এক বিবৃতিতে জানান, ‘গাজা শহরে পূর্ণ সামরিক অভিযান চালানোর প্রক্রিয়ায় এটাই শেষ সুযোগ, যাতে বাসিন্দারা দক্ষিণে সরে যেতে পারেন এবং হামাস যোদ্ধাদের সাধারণ মানুষ থেকে আলাদা করা যায়’। যারা চলে যাবেন, তাদের সামরিক বাহিনী যাচাই-বাছাই করবে।

    অপরদিকে, মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের কথা জানায় হোয়াইট হাউস। যার অধীনে গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার গঠন হবে। আর ইসরায়েল এই উপত্যকাকে সংযুক্ত করবে না। কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না। গাজা উপত্যকা পুনর্নির্মাণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান