• রাজনীতি

    জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌহার্দ্য সাক্ষাৎ

      প্রতিনিধি 1 October 2025 , 4:30:49 প্রিন্ট সংস্করণ

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মি. উইকস ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যসম্মত জীবন ও দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান
    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মি. উইকস ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যসম্মত জীবন ও দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌহার্দ্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক বুধবার (১ অক্টোবর) সকালে আমিরে জামায়াতের বসুন্ধরাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মি. উইকস ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যসম্মত জীবন ও দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান। বৈঠকটি উভয়পক্ষের মধ্যে আন্তরিক ও বন্ধুভাবাপন্ন পরিবেশে সম্পন্ন হয়।

    বিজ্ঞাপন

    দুই পক্ষের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং কূটনৈতিক অগ্রগতি। বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্ডিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশ নেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:47 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম 4:51 PM জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার দিকে যাচ্ছে এনসিপি 4:14 PM পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি ও আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী! 3:29 PM ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হলো ফার্নেস তেলের দাম