• খেলা

    বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম

      প্রতিনিধি 1 October 2025 , 1:24:17 প্রিন্ট সংস্করণ

    তামিম ইকবাল : সংগৃহীত
    তামিম ইকবাল : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নাটকীয় মোর নিয়েছে। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে মনোয়নয়ত্র প্রত্যাহার করলেও এখনও আনুষ্ঠানিকভাবে কারণ জানাননি তামিম।

    মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম।

    অবশ্য গতকাল থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিলো নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০ থেকে ১২টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

    এ ব্যাপারে গতকাল রাতে জরুরি সভায় বসছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা।

    তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। গতকাল বিকেলে আসে এই আদেশ। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় তামিমের নির্বাচন বয়কটের।

    বিজ্ঞাপন

    তামিম ছাড়াও আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও ১৪-১৫ জন। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ও এক্মিওম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু`ও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

    গনমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাফিল খসরু বলেন, সরকারের একটি গোষ্ঠীর হস্তক্ষেপের প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না। “সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব আমরা।”

    আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হলে চূড়ান্ত সংখ্যা জানা যাবে।

    এখন পর্যন্ত নির্বাচন থেকে যারা সরে দাঁড়ালেন:

    ১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
    ২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
    ৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
    ৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
    ৫. মির হেলাল (চট্টগাম জেলা)
    ৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
    ৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
    ৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
    ৯. তৌহিদ তারেক (পাবনা)
    ১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
    ১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
    ১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
    ১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
    ১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
    ১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:25 PM রমজানে ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা 2:00 PM শেখ হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 12:55 PM মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন 12:45 PM ৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয় 12:37 PM প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 12:15 PM সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 11:59 AM নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক 11:38 AM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন 11:18 AM আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের 9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা