• আন্তর্জাতিক

    ভয়াভহ ভূমিধসে সুদানে একটি গ্রাম নিশ্চিহ্ন, বেঁচে আছে ১ জন!

      প্রতিনিধি 2 September 2025 , 11:36:01 প্রিন্ট সংস্করণ

    - ভয়াভহ ভূমিধসে সুদানে একটি গ্রাম নিশ্চিহ্ন। ছবি; সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভয়াবহ ভূমিধসে সুদানের দক্ষিণাঞ্চলে-মাররা পাহাড়ি এলাকায় একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শুধু এক ব্যক্তি জীবিত আছেন ওই গ্রামে। অন্য সহস্রাধিক মানুষ সবাই মারা গেছেন। সুদানের সেনাবাহিনী ও প্যারমিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন।

    বিজ্ঞাপন

    সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনী। ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে। সেখানকার একটি গ্রুপের প্রধান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

    এ গ্রুপটি দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের জন্য আবেদন জানিয়েছে। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুস্কর। দুই বাহিনীর দ্বন্দ্বের কারণে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:13 PM দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া, ফিরছেন ঢাকায় 1:02 PM শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার 12:54 PM খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক 12:29 PM পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন 12:20 PM ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী 11:55 AM চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী 11:52 AM যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’ খামেনিকে হত্যা করা: মার্কিন বিশ্লেষক 11:35 AM শুরু হলো মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ 11:30 AM ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক 11:12 AM খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন