• খেলা

    ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না : হাইকোর্ট

      প্রতিনিধি 30 September 2025 , 6:13:55 প্রিন্ট সংস্করণ

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে ধোঁয়াশা
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে ধোঁয়াশা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে ১৫টি ক্লাবকে বাদ দেয়া হয়েছে।

    আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের কথা থাকলেও হাইকোর্টের এই নির্দেশনার ফলে ১৫টি ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদের মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও রয়েছে। তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে এবং গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হিসেবে বোর্ডের নির্বাচনে সক্রিয় ছিলেন।

    এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ নিয়ে শুরুতে বিতর্ক ছিল। খসড়া ভোটার তালিকায় তাদের রাখা হয়নি, পরে ক্লাব কর্তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেয়। মনোনয়ন গ্রহণ ও বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার পর এখন আদালতের নির্দেশে তাদের বাদ পড়তে হলো।

    বিজ্ঞাপন

    যে ১৫টি ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেগুলোর মধ্যে রয়েছে: গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস ক্লাবের মতো পরিচিত নাম। এছাড়াও এক্সিউম ক্রিকেটার্স,ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স,নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব,প্যাসিফিক ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, , স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরদের নামও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

    ভাইকিংস ক্রিকেট একাডেমীর কাউন্সিলর হিসেবে ইফতেখার রহমান মিঠুরও বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল।

    আদালতের এমন নির্দেশের পর নির্ধারিত সময়ে অর্থাৎ ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাদ পড়া ক্লাবগুলো এখন কোনো আইনি পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:45 PM ৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয় 12:37 PM প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 12:15 PM সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 11:59 AM নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক 11:38 AM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন 11:18 AM আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের 9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী