• আন্তর্জাতিক

    আফগানিস্তানে এত বিধ্বংসী ভূমিকম্প কেন?

      প্রতিনিধি 2 September 2025 , 7:10:39 প্রিন্ট সংস্করণ

    আফগানিস্তানে এত বিধ্বংসী ভূমিকম্প কেন?
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। ভূমিকম্পে দেশটিতে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    যদিও সেই ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। তবে এটি এত ধ্বংসাত্মক হওয়ার কারণ এটি অগভীর ছিল- ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছিল।

    বিজ্ঞাপন

    রোববারের ভূমিকম্পের গভীরতাও আরও অগভীর ছিল, ৮ কিলোমিটার (৫ মাইল)। এতে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

    প্রাকৃতিক এ দুর্যোগে প্রত্যন্ত গ্রামে বসবাসকারীরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ কাঠ, মাটির ইট বা দুর্বল কংক্রিট দিয়ে নির্মিত সেখানকার ঘরবাড়ি ভূমিকম্প প্রতিরোধী হয় না।

    আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আর ভূমিধসের কারণে উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান