• শিরোনাম

    থালাপতি বিজয়ের সমাবেশ: নিহত ৩৯, আইসিইউতে ভর্তি ৫১ জন

      প্রতিনিধি 28 September 2025 , 5:55:22 প্রিন্ট সংস্করণ

    - ভারতীয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি রাজনীতির মাঠে নেমেছেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতীয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি রাজনীতির মাঠে নেমেছেন সক্রিয়ভাবে। তৈরি করেছেন নতুন দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভারতের তামিলনাড়ুর করুর ভ্যালিতে তার দলের জনসভায় ভয়াবহ দুর্ঘটনায় ঘটেছে। ওই সময় বিজয়কে কাছ থেকে দেখার উত্তেজনায়, প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন নারীসহ ৩৯ জনের। এখনো হাসপাতালের আইসিইউতে ভর্তি ৫১ জন। আর আহত হয়েছেন প্রায় ৫ শতাধিক।

    বিজ্ঞাপন

    জানা গেছে, জনসভায় আগতরা ভিড়ের মাঝে নিজেদের সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান মাটিতে। তাদের উপর দিয়েই চলে যান অন্যরা। তুমুল ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। ব্যাপক ভিড় সামাল দিতে ততক্ষণে পুলিশও হিমশিম অবস্থায় পড়ে যায়। তারপরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। যদিও এসবের মাঝে বিজয়ের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন অভিনেতা বিজয়। নিহতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি। অপরদিকে, তামিলনাড়ু সরকার নিহতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেয়া হবে এক লাখ রুপি।

    এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স-এ লেখেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদের সবার মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমার গভীর সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি। একই সঙ্গে সবার দুঃখ ভাগ করে নিতে চাইছি’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা