• আন্তর্জাতিক

    মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ

      প্রতিনিধি 27 September 2025 , 9:45:38 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের একটি ছবি প্রকাশ করেছে প্রেস উইং। ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড পেজ থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি ২৩ সেপ্টেম্বর তোলা হয়েছে নিউইয়র্কের লোটে প্যালেসে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে।

    বিজ্ঞাপন

    প্রেস উইংয়ের পোস্ট করা বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

    ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের সম্মাননায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

    অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান