• আইন-আদালত

    নড়াইলের সাবেক এমপি কবিরুল হক ৬ দিনের রিমান্ডে

      প্রতিনিধি 25 September 2025 , 6:52:56 প্রিন্ট সংস্করণ

    নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম কবিরুল হক মুক্তিসহ ২ জনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

    বিজ্ঞাপন

    অপর আসামি হলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোজাম্মেল হক (৬৭)। এর আগে বুধবার রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

    বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জিজ্ঞাবাদের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

    রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে, আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী জাহাঙ্গীর আলম ও মো. কায়েস আহমেদ অর্নব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা