• জাতীয়

    পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত

      প্রতিনিধি 13 April 2026 , 1:38:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পহেলা বৈশাখ উপলক্ষে পরিবর্তন আসছে মেট্রো চলাচলে। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে একটি স্টেশনের কার্যক্রম আংশিক ও আরেকটি পুরোদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (১৩ এপ্রিল) বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    বিজ্ঞাপন

    ডিএমটিসিএল বলছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে মেট্রোরেল লাইন-৬ এর দুটি স্টেশনে যাত্রী চলাচল সীমিত থাকবে। এর মধ্যে শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরোদিনই বন্ধ থাকবে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগম, উৎসব-কেন্দ্রিক নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নববর্ষের দিন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল মানুষের সমাগম ঘটে, যা মেট্রো স্টেশনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম