• বিনোদন

    বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

      প্রতিনিধি 11 April 2026 , 4:22:45 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি এক পুরোনো স্মৃতি সামনে এনে ভক্তদের চমকে দিয়েছেন। তিনি জানান, একটি সিনেমায় অভিনয়ের পর দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি অভিনন্দনসূচক চিঠি পেয়েছিলেন।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন পূর্ণিমা। তিনি বলেন, ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি মুক্তির পর সেটি দেখে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।

    বিজ্ঞাপন

    পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, সেই চিঠিতে শুধু তাকে নয়, সিনেমার সব অভিনয়শিল্পীকেই অভিনন্দন জানানো হয়েছিল। পাশাপাশি চিঠিতে উল্লেখ ছিল এ ধরনের ভালো মানের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং শিল্পীদের যেন এই ধারাবাহিকতা বজায় থাকে।

    এই স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, চিঠিটা পাওয়ার পর আমি দৌড়ে গিয়ে মাকে দেখিয়েছিলাম। সেই অনুভূতিটা আজও ভোলার নয়।

    উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর টানা অভিনয়ের মাধ্যমে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও সফল সিনেমা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০