
প্রতিনিধি 9 April 2026 , 12:57:28 প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক এএসআই আমীর ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড দেয় হয়েছে। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও এসআই নয়নের যাবজ্জীবন কারাদণ্ড এবং রেরোবির সাবেক উপাচার্য হাসিবুরের ১০ বছর ও প্রক্টর শরিফুলের ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।