
প্রতিনিধি 6 April 2026 , 3:53:53 প্রিন্ট সংস্করণ

ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনাটি ঘটে।

বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোরে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায়’ খাদেমি নিহত হন।
প্রতিবেদনে এ বিষয়ে আর কোনো তথ্য প্রদান করা হয়নি।