• সর্বশেষ সংবাদ স্ক্রল

    দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

      প্রতিনিধি 5 April 2026 , 4:23:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জ্বালানি সাশ্রয়ে রাজধানীর সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিংমল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    এপ্রিল মাসে জ্বালানি তেলের প্রয়োজনীয় মজুত আছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তিন মাসের পেট্রোল ও অকটেনেরও মজুত রয়েছে।

    জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পাওয়া গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, তিন মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:23 PM দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন 3:36 PM প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ 3:28 PM যেভাবে তৈরি করবেন হোসেইনি কাবাব 3:13 PM জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি 2:28 PM জামিন পেলেন গায়ক নোবেল 2:21 PM ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ 1:53 PM আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন: উত্তাপ ছড়াতে পারে ‘জুলাই সনদ’ 1:22 PM প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা 1:09 PM মা-ভাইসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তার 12:36 PM ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা: অর্থমন্ত্রী