• Uncategorized

    টঙ্গীর কেমিকেল দুর্ঘটনায় দগ্ধ ফায়ারফাইটার নুরুল হুদার মৃত্যু

      প্রতিনিধি 24 September 2025 , 4:00:50 প্রিন্ট সংস্করণ

    তিনি ১০০ শতাংশ দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন
    তিনি ১০০ শতাংশ দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টঙ্গীর সাহারা মার্কেটের কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ারফাইটার নুরুল হুদা মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    ৪ জন দমকলকর্মীর মধ্যে এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। নুরুল হুদা দগ্ধ হয়েছিলেন ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে। তিনি ১০০ শতাংশ দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

    বিজ্ঞাপন

    নুরুল হুদা (৩৮) ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান। তার পিতার নাম আব্দুল মনসুর এবং মাতার নাম শিরিনা খাতুন। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অনাগত সন্তান রেখে গেছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল হুদার মেয়ে বর্তমানে ৫ম শ্রেণিতে পড়াশোনা করছেন। ছেলের বয়স মাত্র ৩ বছর। এদিকে তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

    টঙ্গী ফায়ার স্টেশনের অধীন কর্মরত ফায়ারফাইটার নুরুল হুদা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা