
প্রতিনিধি 1 April 2026 , 4:34:30 প্রিন্ট সংস্করণ

কারা অধিদপ্তর সম্প্রতি কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
কারারক্ষী: ৪৫০টি
মহিলা কারারক্ষী: ২২টি
মোট ৪৭২টি পদে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন শুরুর তারিখ: ০৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা