
প্রতিনিধি 1 April 2026 , 2:30:38 প্রিন্ট সংস্করণ

অবশেষে সম্পূর্ণ হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। প্লে-অফের শেষ ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ইরাক নিশ্চিত করেছে শেষ টিকিট, আর তাতেই ৪৮ দলের এই আসরের ১২টি গ্রুপই এখন চূড়ান্ত।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর- প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে, আর দলগুলোকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে।
ইউরোপীয় প্লে-অফ থেকে বসনিয়া, চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন জায়গা করে নিয়েছে মূল পর্বে। অন্যদিকে ইন্টার-কনফেডারেশন প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে কঙ্গো ও ইরাক।
সবচেয়ে বড় চমক ইতালির ছিটকে যাওয়া। পেনাল্টিতে বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করছে চারবারের চ্যাম্পিয়নরা।

ই আসরে চারটি দল প্রথমবারের মতো খেলবে- কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান। এছাড়া কঙ্গো (সাবেক জাইর) দীর্ঘ বিরতির পর ফিরছে বিশ্বকাপে।
গ্রুপগুলোর দিকে তাকালে বেশ কিছু হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত মিলছে। ‘গ্রুপ আই’-তে ফ্রান্স, সেনেগাল, নরওয়ের সঙ্গে আছে ইরাক। ‘গ্রুপ কে’-তে পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার লড়াইও নজর কাড়বে।
সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। নতুন ফরম্যাট, নতুন দল আর পুরোনো শক্তিগুলোর লড়াই-সবকিছু মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ভিন্ন স্বাদের এক আসর।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস
