• আইন-আদালত

    হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন

      প্রতিনিধি 31 March 2026 , 11:21:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

    এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।

    বিজ্ঞাপন

    আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়।

    অভিযোগে বলা হয়, ‘বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:21 AM হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন 6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর