• জাতীয়

    পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

      প্রতিনিধি 29 March 2026 , 4:52:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহন নিয়ন্ত্রণ জোরদার করতে প্রতিটি পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে গাড়ির গতি, যাত্রাপথ, রুট পারমিটসহ বিভিন্ন বিষয় তদারকি করা সম্ভব হবে।

    রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদারসংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    সড়কমন্ত্রী বলেন, ঈদের জার্নি স্মুথ হয়েছে। যে কোনো সময়ের চেয়ে মানুষ নিরাপদে, স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। যদিও দুই-তিনটি দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে এবং যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে।

    তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার।

    শেখ রবিউল আলম বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে।

    তিনি বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া 2:42 PM ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন মুখ নিয়োগ 1:51 PM প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী 1:42 PM হাজার হাজার তরুণীর অডিশন থেকে কীভাবে নায়িকা হন সারা