• জাতীয়

    জাতীয় সংসদের অধিবেশন শুরু

      প্রতিনিধি 29 March 2026 , 3:41:54 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুই সপ্তাহ মুলতবির পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

    রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদের এ বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

    বিজ্ঞাপন

    ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

    এই সময়ের রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন।

    সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় এ অধিবেশনের বৈঠক বসবে। গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া 2:42 PM ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন মুখ নিয়োগ 1:51 PM প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী 1:42 PM হাজার হাজার তরুণীর অডিশন থেকে কীভাবে নায়িকা হন সারা 12:58 PM ‘কেড়ে নেওয়া’ ট্রফি নিয়েই প্যারিসে উৎসবে মাতল সেনেগাল 12:42 PM যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তায় বিশ্ব