• আইন-আদালত

    ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন ৫ দিনের রিমান্ডে

      প্রতিনিধি 26 March 2026 , 4:21:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জু করেছে আদালত।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন এই রিমান্ডের আবেদন করেন।

    বিজ্ঞাপন

    মামুন খালেদকে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি।

    রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা মামুন খালেদের নিদের্শে নির্বিচার গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে। এ মামলার ঘটনার সঙ্গে মামুন খালেদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনসহ সুষ্ঠু তদন্তের স্বার্থে মামুন খালেদকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:21 PM ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন ৫ দিনের রিমান্ডে 4:09 PM নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে 3:42 PM পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন 3:37 PM নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ 3:28 PM মার্চে প্রবাসী আয়ে রেকর্ডের সম্ভাবনা, ২৪ দিনেই ৩০০ কোটি ডলার 3:10 PM স্বাধীনতার সুফল ভোগ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জামায়াত আমির 2:59 PM দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণহানিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক 1:55 PM সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর 1:39 PM “দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে-আমরা স্বাধীন” 1:22 PM হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ