• আন্তর্জাতিক

    নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪

      প্রতিনিধি 23 March 2026 , 1:05:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে রানওয়েতে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়েছে। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    বিজ্ঞাপন

    নিউইয়র্ক পুলিশ বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার কানাডার একটি যাত্রীবাহী প্লেন উড্ডয়ন বা অবতরণের প্রস্তুতির সময় রানওয়েতে থাকা নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনার সময় বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য অবস্থান করছিলেন। তবে আহতরা বিমানের যাত্রী নাকি গাড়ির আরোহী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

    সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত এই বিমানবন্দরে দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) জানিয়েছে, তারা এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের কারণ অনুসন্ধানে তথ্য সংগ্রহ করছে। যান্ত্রিক ত্রুটি নাকি গ্রাউন্ড কন্ট্রোলের সিগন্যাল জটিলতায় এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    দুর্ঘটনার পর বিমানবন্দরের ওই রানওয়েতে সাময়িক সময়ের জন্য কার্যক্রম বিঘ্নিত হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১ 12:42 PM ওসমান হাদি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার ফয়সালের 12:29 PM আজকের স্বর্ণের দাম: ২৩ মার্চ ২০২৬ 12:24 PM ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক: জরিপ 12:18 PM ‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’ 11:36 AM ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা 11:25 AM যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প 11:19 AM জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী