• জাতীয়

    জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 21 March 2026 , 2:18:25 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

    জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা দেওয়া হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

    বিজ্ঞাপন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রতিমন্ত্রীগণ, জাতীয় সংসদের সদস্যগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরাও এই জামাতে শরিক হন।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রত্যক্ষ ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠটি জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল। আয়োজক সূত্রে জানা গেছে, ঈদগাহ ময়দানে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ, অজু এবং নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এবার প্রায় সাড়ে ৩ হাজার নারী ঈদের জামাতে অংশ নিয়েছেন।

    ঈদগাহে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ছিল।

    এ ছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত অজুখানার পাশাপাশি জরুরি প্রয়োজনে মেডিকেল টিমের সেবার ব্যবস্থা করা হয়েছে।

    সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় কোনো বিঘ্ন ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই প্রধান জামাত সম্পন্ন হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর 7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ 6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম