• আইন-আদালত

    উত্তরায় শপিং কমপ্লেক্স ভাঙচুর মামলা: ১১ আসামির ২ দিনের রিমান্ড

      প্রতিনিধি 18 March 2026 , 5:38:07 প্রিন্ট সংস্করণ

    উত্তরায় শপিং কমপ্লেক্স ভাঙচুর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর উত্তরায় স্কয়ার শপিং কমপ্লেক্সে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায়, গ্রেপ্তার ১১ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. সুমন মিয়া আসামিদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন।

    শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের ২দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    রিমান্ডে নেয়া আসামিরা হলেন-শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) জিহাদ (১৯), মো. মঞ্জুরুল (৩২) এবং মো. মহব্বত আলী (১৮)। এর আগে সোমবার দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৯টায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে অবস্থিত ’স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স’এর সামনে এক রিকশাচালকের সাথে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীর বাগবিতণ্ডা শুরু হয়।

    একপর্যায়ে উক্ত রিকশাচালক ও তার সাথে থাকা আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা রিকশাচালক মিলে নিরাপত্তা রক্ষী ও শপিং কমপ্লেক্সের লোকজনের ওপর চড়াও হয় এবং তাদের এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে।​

    পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে-প্রায় ৬ থেকে ৭’শ জন উত্তেজিত লোক, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে শপিং কমপ্লেক্সে হামলা চালায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:38 PM উত্তরায় শপিং কমপ্লেক্স ভাঙচুর মামলা: ১১ আসামির ২ দিনের রিমান্ড 5:26 PM জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 5:14 PM ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ 5:02 PM ‘২৫ মার্চের মধ্যে শেরপুর ও বগুড়ায় সকল পোস্টাল ব্যালট পাঠানো হবে’ 4:51 PM গুলশান বাসভবন থেকে-ঈদ ছুটিতে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী 4:41 PM বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক 2:34 PM সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী 12:42 PM নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী 12:36 PM ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি 12:14 PM জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান